শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৩

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর-হলিধানী সড়কে সিএনজি ও পাওয়ার টিলারের সংঘর্ষে আনোয়ার বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার সকালে ওই সড়কের মহামায়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের হাশেম আলীর স্ত্রী।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে সিএনজি যোগে যাত্রীরা বাজার গোপালপুর থেকে হলিধানী যাচ্ছিল। পথে মহামায়া নামক স্থানে পৌছালে অপর দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় আনোয়ারা বেগম। আহত হয় আরও ৩ যাত্রী। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com