বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১ জামায়াত কর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে এক জামায়াত কর্মীসহ ১৩ জন, শৈলকুপা থেকে ৯ জন, হরিণাকুন্ডু থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ১০ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। এসময় বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com