শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সোহাগ হোসেন (১৭) ও মিনার হোসেন (১৬) নামের দুই ধর্ষককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ উপজেলার বারবাজার-বেলাট দৌলতপুর রাস্তা সংলগ্ন পাশ্ববর্তী একটি নার্সারির মধ্যে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় উক্ত দুই ধর্ষকের নামে মামলা হয়েছে।
কালীগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা অমিত কুমার দাস জানান, সাদিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও বারবাজার গ্রামের টিপু সুলতানের মেয়ে মঙ্গলবার বিকেলে বারবাজার থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বারবাজার-বেলাট দৌলতপুর রাস্তার পাশ্ববর্তী এটম হোসেনের নার্সারীর মধ্যে ওই ছাত্রীকে জোরপূর্বক ধরে নিয়ে বারবাজার গ্রামের ইসরাইল হোসেনের ছেলে সোহাগ হোসেন (১৭) তাকে ধর্ষণ করে। সে সময় যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনার হোসেন (১৬) তাকে পাহারা দেয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, ধর্ষণের ঘটনায় দুজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ মঙ্গলবার বিকেলেই দুই আসামিকে গ্রেফতার করেছে। বুধবার সকালে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।