শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ঝিনাইদহে জেলা পর্যায়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই সম্পন্ন

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে জেলা পর্যায়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছায় সম্পন্ন হয়। জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র’র সভাপতিত্বে অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস।
ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলার ৬ উপজেলার ৬০ জন ছাত্রের মধ্যে জাতীয় পর্যায়ে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ উপলক্ষে জেলা পর্যয়ের বাছাই ও প্রস্তুতি পর্ব অনুষ্ঠিত হয়। এদের মধ্যে ৩ জনকে বিভাগীয় দল গঠনের জন্য ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে খুলনায় পাঠানো হবে। এছাড়া ফুটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা কার্যক্রম অব্যাহত রাখার জন্য ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে ২ টি বিদ্যালয়ে ২ টি ফুটবল প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com