শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ঝিনাইদহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহর থেকে ইয়াবাসহ সুমন সাহা (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুমন সাহা চাকলাপাড়ার শংকর শাহার ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রাতে সরকারি বালিকা বিদ্যালয় এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই মহসিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ সুমন সাহাকে আটক করে। সে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com