শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ঝিনাইদহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের হামদহ এলাকা থেকে ইয়াবাসহ আসাদুল ইসলাম আসাদ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার হামদহ বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসাদুল ইসলাম আরাপপুর (শেখপাড়া) সদর উদ্দীনের ছেলে।
ঝিনাইদহ র‌্যাব ৬-এর স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, শহরের হামদহ বাইপাসে মান্নান ষ্টোর এর সামনে মাদক ব্যবসায়ী আসাদুল ইসলাম
অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে সত্তর পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com