বুধবার, ০১ Jul ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ‘মৌমাছিকে রক্ষা কর, মৌমাছি বিশ্বকে রক্ষা করবে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত হয়েছে।
মৌচাষি সমিতি জেলা শাখার উদ্যোগে রোববার (২০ মে) সকালে শহরের পায়রাচত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে কৃষি বিভাগের কর্মকর্তাসহ মৌচাষীরা অংশ নেয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ওয়াহেদুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মধু পান ও মৌমাছি রক্ষার্থে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।