শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের প্রস্তুতি সভা

ঝিনাইদহ প্রতিনিধি॥ আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে ঝিনাইদহে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের এইচএসএস সড়কের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ।

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মোল্লা মো: আবু কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এস এম টুটুল, সহ-দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, কেন্দ্রীয় কৃষক লীগের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, জেলা শাখার সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস, মাগুরা শাখার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, নড়াইল শাখার সভাপতি তারিকুল ইসলাম উজ্জল।

এসময় নেতৃবৃন্দ আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com