শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে আওয়ামী লীগের মশা নিধন কর্মসূচী শুরু

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে মশা নিধন অভিযান শুরু করেছে আওয়ামী লীগ। বুধবার সকালে প্রধান মন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তারা এ অভিযান শুরু করে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন স্থানে মশার আবাসস্থল জঙ্গল পরিষ্কার করা হয়।

এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। সেই সাথে গুজবে কান না দেওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই মশা নিধন অভিযানে নের্তৃত্ব দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. ইসমাইল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com