শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহে আওয়ামী প্রচারলীগের ৩টি উপজেলা কমিটি গঠন করা হয়েছে । জেলার সদর উপজেলার আওয়ামী প্রচারলীগের সভাপতি পদে আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসাবে তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মহেশপুর উপজেলা কমিটির সভাপতি হিসাবে মাসুদ রানা খান ও সাধারণ সম্পাদক হিসাবে আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন। কোটচাঁদপুর উপজেলা কমিটির সভাপতি হিসাবে সজিব হোসেন এবং সাধারণ সম্পাদক হিসাবে মারুফ আহম্মেদ নির্বাচিত হয়েছে।
সাম্প্রতি আওয়ামী প্রচারলীগের এসব কমিটি অনুমোদন দেয়া হয়। এ উপলক্ষে ৩টি উপজেলাতেই আওয়ামী প্রচারলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এরপর সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি ও সম্পাদক পদের নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়। এসময় বাংলাদেশ আওয়ামী প্রচারলীগের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী হাসান, সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তোফায়েল আহম্মেদ, সহ সম্পাদক বিএম নাসির উদ্দিন, ক্রিড়া সম্পাদক আজিজ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসব কমিটি গঠনের সময় মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, ছাত্রলীগের মহেশপুর উপজেলা শাখার সহসভাপতি আনোয়ার জাহিদ শান্ত, সহ সভাপতি রুবেল সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন শাখার নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অভিনন্দন জানিয়েছেন আওয়ামীলীগের নতুন এ অঙ্গসংগঠন কে ।