শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ঝিনাইদহের বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ আনুষ্ঠানিক ভাবে মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, নিরাপদ খাদ্য পরিদর্শক নারায়ণ চন্দ্র বিশ্বাস, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মফিজুল ইসলাম, অধ্যক্ষ নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসী জানায়, দীর্ঘদিনের প্রতিক্ষীত এই মুক্তিযুদ্ধ শহীদ কর্ণারটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় বাস্তবায়ন হল। এ জন্য এলাকাবাসীর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধার সন্তান সরোজ কুমার নাথ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামকে ধন্যবাদ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com