শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চিলমারীতে অপরাধ দমনে ‘ড্রোন’ উড়িয়ে পুলিশের নজরদারি

চিলমারীতে অপরাধ দমনে 'ড্রোন' উড়িয়ে পুলিশের নজরদারি

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীর দূর্গম চরাঞ্চলে অপরাধ দমনে আকাশে ড্রোন উড়িয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নজরদারি করছে জেলা পুলিশ। ঝুঁকিপূর্ণ রুটে গোয়েন্দা পুলিশ (ডিবি), নৌপুলিশ, থানা পুলিশ টহল জোরদার করেছেন।

পুলিশ জানায়, চিলমারী-রৌমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে এই দুই রুটে হাটের দিন সহ অন্যান্য দিনেও পুলিশ বিশেষ নজরদারি করছেন। পুলিশের টহলের পাশাপাশি ড্রোন উড়িয়ে এ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে এবং এটি চলমান থাকবে৷ চিলমারীর জোড়গাছে সপ্তাহে রবিবার ও বুধবার বড় হাট বসে৷ এদিন চিলমারীর চর এলাকাগুলো ব্যতিতও আশেপাশে উপজেলার থেকে নৌরুটে বিভিন্ন ব্যবসায়ীরা আসেন হাট করতে।

এর আগে পর পর ডাকাতির ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে সংশ্লিষ্ট থানা পুলিশ কাজ করে যাচ্ছেন ফলে ডাকাতির প্রবণতা অনেকাংশে কমে গেছে।

চিলমারীতে অপরাধ দমনে ‘ড্রোন’ উড়িয়ে পুলিশের নজরদারি

সরেজমিনে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট জোড়গাছ হাট, রমনা ঘাট, কাঁচকোল, ফকিরের হাট, চিলমারী ইউনিয়নের চরগুলোসহ বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে পুলিশের বিশেষ নজরদারি দেখা গেছে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, চিলমারী নদীবন্দর ও নৌরুটে অপরাধ প্রতিরোধের জন্য সার্বক্ষণিক ড্রোন মনিটরিং চলছে। অতিরিক্ত পুলিশি তৎপরতায় নৌ ডাকাতি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। যেকোন অপরাধ নির্মূলে কাজ করছে জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com