রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেট প্রতিনিধি:: সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

রোববার (৩ মে) সকাল ৬টার দিকে কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো চারজন মারা যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল আলম এ তথ্য জানান।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে ​মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com