সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা::মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ এই প্রতিপাদ্য নিয়ে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা স্মৃতি সৌধ চত্বরে ২ দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাহারোল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামিম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আরোজ উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তারেক হোসেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজিব দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ন সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।