সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:: সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ, এই স্লোগানকে প্রতিপাদ্য করে কাহারোলে জাতীয় পাট দিবস পালিত হল। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে কাহারোল উপজেলায় জাতীয় পাট দিবস উপলক্ষে সকাল ১১ টায় এক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পূর্ণভবা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শামীম এর সভাপতিত্বে পাট দিবস উপলক্ষে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আরোজ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ তারেক হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব কুমার বাগচী, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আশিকুর রহমান ও পাট চাষী রাজ কিশোর রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুর হাসান।