শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে ব্যাপক ঘুষ,দুর্নীতি ও অনিয়ম

ঝিনাইদহ প্রতিনিধি:
ঘুষ,দুর্নীতি,ক্ষমতার অপব্যবহারসহ নানাব্যাপক অনিয়মে চলছে কালীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে। গ্রাহকের কাছে কথায় কথায় ঘুষ-বখশীষ দাবী করছে তারা। তাদের চাহিদা মতো ঘুষ না দিলে সহজে নতুন সংযোগ দিচ্ছে না।
অপরদিকে বিল পরিশোধের সময় পার হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে বলে একাধিক গ্রাহকদের কাছে থেকে অভিযোগ পাওয়া গেছে। পূন:সংযোগ ফি ১২০০ টাকা জমা দেয়ার পরও অতিরিক্ত ঘুষ বা বখশীষ না দিলে সহজে পূন: সংযোগ দিচ্ছে না পল্লী বিদ্যুৎতের মাঠ পর্যায়ের কর্তকর্তারা।
কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের পল্লী বিদ্যুৎতের গ্রাহক হানিফ লস্কারকে চলতি মাসে এক হাজার ১হাজার ১৩২ টাকার বিল দেয়া হয় (মার্চ মাসের বিল)। বিল প্রস্তুতির তারিখ ছিল ২৮/০৩/২০১৮। বিল পরিশোধের শেষ তারিখ ১৬/০৪/২০১৮ এবং বিলম্ব মাশুলসহ বিল পরিশোধের তারিখ ২৬/০৪/২০১৮ ইং। হিসাব নম্বর ১৭২, ট্যারিফ খঞ-ঊ। কিন্ত তার বিল পরিশোধের তারিখ পার হওয়ার আগেই গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে তার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। পরদিন বিলসহ পূন: সংযোগ ফি ১২০০ টাকা জমা দেয়ার পরও পূন: সংযোগ দেয়া হয়নি। তারা অতিরিক্ত বখশীষ দাবী করেছে। হানিফ লস্কারসহ এ ধরনের গ্রাহকরা তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণসহ গ্রাহক হয়রানী বন্ধের দাবী করেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের ম্যানেজারের মোবাইল নাম্বারে ফোন করা হলে তার মোবাইল ফোনটি প্রায় এক ঘন্টা ধরে ব্যস্ত পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com