শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য পদ পেলেন প্রভাষক আব্বাস উদ্দীন

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক প্রজন্মের ভাবনা প্রতিনিধি হাসান জাকিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমাজের কথার স্টাফ রিপোর্টার নয়ন খন্দকার, দৈনিক কল্যাণ প্রতিনিধি আরিফ মোল্ল্যা, ক্রাইনভিশন২৪ ডটকম প্রতিনিধি কালাম গাজী, জাতীয় দৈনিক তথ্যানুসন্ধান প্রতিনিধি অপূর্ব রায়, টাইমস ওয়াল্ড২৪ ডটকম প্রতিনিধি মনজুরুল আহসান লিতু প্রমুখ।
সভার শুরুতে মরহুম সাংবাদিক মিঠু শিকদারের স্মরনে এক মিনিট নীরবতা পালন করাসহ দৈনিক সত্যপাঠের কালীগঞ্জ প্রতিনিধি প্রভাষক আব্বাস উদ্দীনকে সর্বসম্মতিক্রমে ক্লাবের সদস্য পদ প্রদান করা হয়। এছাড়া সভায় ক্লাবের সার্বিক উন্নয়ন কর্মকা- বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com