শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমিনুর হক (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের নতুন বাজারের সামনে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। আমিনুর কালীগঞ্জ উপজেলার চাঁচড়া গ্রামের ঝটু মিয়ার ছেলে।

হযরত আলী নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আমিনুর মোটরসাইকেলে করে গ্রাম থেকে শহরের দিকে আসছিল। পথিমধ্যে কোটচাঁদপুর অভিমুখী একটি চলন্ত ট্রাক নতুন বাজারের সামনে পৌছালে তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুলতান আহম্মেদ জানান, ট্রাক চাপায় আমিনুর ঘটনাস্থলেই মারা যায়। মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। পরে পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com