শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে মোবাইল কোর্টে দুই ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাহকদের ওজনে পেট্রোল এবং ডিজেল কম দেওয়ার অপরাধে মোবাইল কোর্টে দুই ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জাকির হোসেন শহরের আয়েশা ফিলিং স্টেশন ও এলকে প্রমানিক স্টেশনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

কালীগঞ্জ থানার এসআই হানিফ মিয়া জানান, গ্রাহকদের ওজনে পেট্রোল এবং ডিজেল কম দেওয়ার অপরাধে শহরের আয়েশা ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা ও এলকে প্রমানিক স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের বিচারক জাকির হোসেন জানান, ওজন ও পরিমান মানদ- আইন-২০১৮ লংঘন করায় দুইটি ফিলিং স্টেশনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব পাম্প দীর্ঘদিন ধরে গ্রাহকদের পেট্রোলে ও ডিজেল কম দিয়ে আসছিল। তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com