বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জের নিশ্চিতপুর গ্রামের অমিত শিকদার বিশু নামের এক মাদক ব্যবসায়ীর বাড়ি উচ্ছেদের দাবিতে এলাকার মহিলারা ঝাড়– মিছিল করেছে। বুধবার (১৩ জুন) বিকেলে তারা গ্রামের মধ্যে মিছিল শেষে ওই বাড়িটি প্রায় ঘন্টা ব্যাপী ঘেরাও করে রাখে। অমিত শিকদার বিশু নিশ্চিন্তপুর গ্রামের নন্দ মাস্টারের ছেলে। সম্প্রতি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশু কে গ্রেফতার করেছে।
মিছিলে থাকা একাধিক নারী জানান, বিশু দীর্ঘদিন ধরে নিশ্চিন্তপুর এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। প্রতিদিন ওই এলাকায় অপরিচিত অনেক মাদক সেবী মাদক কিনতে আসতো। এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছিল। মেয়েরাও ইভটিজিং এর শিকার হচ্ছিল। একমাত্র তারই কারনে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা চিহিৃত এ মাদক ব্যবসায়ী পরিবারটিকে গ্রাম থেকে উচ্ছেদের দাবি জানান।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার নারী পুরুষ মাদক ব্যবসায়ীর বাড়িটি ঘেরাও করে রাখে। পরে পুলিশ যেয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।