শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

কালীগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
বাংলাদেশ মেডিকেল ক্যাডেট এ্যাসোসিয়েশন আয়োজিত দিনব্যাপি ফ্রি মেডিকেল সেবা,রক্তের গ্রুপিং নির্ণয়সহ রোগীদের মাঝে ঔষধ বিতরন করা হয়েছে। ৯ মার্চ শুক্রবার ঝিনাইদহ কালীগঞ্জের কোলা ইউনিয়ন পরিষদ ভবনে প্রায় ৫ শতাধিক রোগীর এ সেবা প্রদান করা হয়। ঢাকা থেকে আসা চিকিৎসক মামুনুর রশীদ(শিশু),হাফসা খাতুন তৃনা(গাইনী)অনন্যা চৌধুরী(মেডিসিন)সাখাওয়াৎ হোসেন সবুজ(মেডিসিন)জামিল আরাফাত নিবিড়(মেডিসিন) সহ ১১ সদস্য বিশিষ্ঠ চিকিৎসকদের একটি দল প্রত্যন্ত অঞ্চলের এ সকল রোগীদের রোগ নির্নয়সহ তাদের মাঝে ফ্রি ঔষধ বিতরন করেন।
ক্যাডেট এসোসিয়েশনের সদস্য আদিফ আদনান জানান,তার বাড়ি এ এলাকাতে। এলাকার মানুষকে কিছুটা হলেও সেবা দিতে পেরে ভালো লাগছে।
কোলা বাজার উন্নয়ন ফোরামের সভাপতি জিল্লুর রহমান জানান, চিকিৎসকদের সুন্দরভাবে রোগী দেখার পরিবেশ সৃষ্টিতে তার সংগঠনের কমপক্ষে ৩০ জন সদস্য সারাদিন কাজ করেছে।
বাংলাদেশ মেডিকেল ক্যাডেট এ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন জানান, চিকিৎসকেরা সকলেই ঢাকা থেকে এসেছি। প্রত্যন্ত অঞ্চলের অজোপাড়া গায়ে এসে দরিদ্র মানুষগুলোর সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। তিনি আরও জানান,সিভিল সার্জন ঝিনাইদহ ও কয়েকটি ঔষধ কোম্পানী আমাদেরকে বেশ সহযোগীতা করেছেন। তাছাড়াও স্থানীয় উন্নয়ন ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে নিরলস পরিশ্রম করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com