শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

কালীগঞ্জে বিআরডিবি’র সহযোগিতায় কাঁচা রাস্তায় ইটের সলিংকরণ কাজের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে পল্লী উন্নয়ন অফিসের (বিআরডিবি’র) সহযোগিতায় উপজেলার নরদিহি গ্রামে এক লাখ টাকা প্রকল্পের একটি ইটের সলিং রাস্তার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার রাস্তার মাটি কেটে এ কাজের উদ্বোধন করেন।

এ সময় রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু বিল্লাল হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু বিল্লাল হোসেন জানান, উপজেলা পল্লী উন্নয়ন অফিস কর্তৃক বাস্তবায়নাধীন অংশীদারিত্ব মূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি-৩)এর আওতায় রাখালগাছী ইউনিয়নের নরদহি গ্রামে কাচা রাস্তায় ইটের সলিংকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

তিনি আরো বলেন, PPP-Public private partnership (পাবলিক প্রাইভেট পানার শীপ) লিংক মডেল প্রকল্প সর্বোচ্চ ১ লাখ টাকার ব্যয় করবে। যার মধ্যে প্রকল্প থেকে ৭০ ভাগ, স্থানীয় সুফলভোগী থেকে ২০ ভাগ ও ১০ ভাগ টাকা স্থানীয় ইউনিয়ন পরিষদ দিবে। উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি) পাইলট প্রকল্প হিসেবে কালীগঞ্জের ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে রাখালগাছি, ত্রিলোচনপুর কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com