শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি॥

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোবাইলে কথা বলা নিয়ে ওই গ্রামের তুষার হোসেন সাথে আলফাজ উদ্দিনের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ ১০ জন আহত হয়। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, সংঘর্ষের কোন ঘটনা তাদের জানা নেই। এছাড়া এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগও করেনি। তিনি বিষয়টির খোঁজ খবর নিয়ে পরে জানাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com