শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে চোরাই ইজিবাইক উদ্ধার ও চোর গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই ইজিবাইক উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম (২৪)কে গ্রেফতার করেছে। সে ফেনি জেলার ফুলগাজী থানার শ্রীপুর গ্রামের আব্দুল কাদের ওরফে ছটু মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, বুধবার (২৪ জুলাই) সকালে শহরের হক চিড়া মিলের কাছ থেকে চোর চক্রের সদস্য সাইফুল ইসলাম একটি ইজিবাইক চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ইজিবাইকের মালিক উপজেলার লাউতলা গ্রামের শাহানুর রহমান থানায় একটি চুরি মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে বিকেলের দিকে উপজেলার নিশ্চিন্তপুর ডাক বাংলা মসজিদের সামনে থেকে ইজিবাইকসহ চোর চক্রের সদস্য সাইফুলকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, শহর থেকে একটি ইজিবাইক চুরির ঘটনায় থানায় মামলা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইজিবাইক উদ্ধার ও চোর সাইফুল কে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com