শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

কালীগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ও কোলা গ্রাম থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

সোমবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- রামচন্দ্রপুর গ্রামের আকরব আলী বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (৪৫) ও কোলা গ্রামের মৃত রহমান শেখের ছেলে মিন্টু শেখ (৩২)।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রামচন্দ্রপুর ও কোলা গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামচন্দ্রপুর গ্রাম থেকে ২’শ গ্রাম গাঁজাসহ লুৎফর রহমান ও কোলা গ্রাম থেকে ৩’শ গ্রাম গাঁজাসহ মিন্টু শেখকে আটক করা হয়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com