শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

কালীগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতি ও জঙ্গীবাদ বিরোধী কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতি, জঙ্গীবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম, মান সম্মত শিক্ষা, জনসেবা এবং দুর্নীতি বিরোধী বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর মেয়র আলহাজ¦ মকছেদ আলী বিশ^াস, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি।
অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, নজরুল ইসলাম ছানা, আলী হোসেন অপু, ইলিয়াস রহমান মিঠু, মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দীন, মানবাধিকার কর্মী ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুসাইন শাফায়াত হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, ব্যবসায়ী সরোয়ার হোসেন, সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার শরিফা আখতার, প্রাথমিক শিক্ষক সমিতিরি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, নারী উদ্যোক্তা মর্জিনা বেগম প্রমুখ।
মতবিনিময় সভায় কালীগঞ্জে বাজারের মধ্যে যানজট সৃষ্টি বন্ধ, নীমতলা বাসস্ট্যান্ড থেকে সুগারমিল পর্যন্ত মহাসড়কের দুই গাড়ী পার্কিংসহ ইট,বালি ও কাঠের গুড়ি রাখা বন্ধ কর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, হাসপাতালে ডাক্তার সংকটের সমাধান, মাদক ব্যবসা বন্ধসহ বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
জেলা প্রশাসক উপস্থিত বক্তাদের কাছ থেকে কথাগুলি ধৈর্য্যসহকারে শুনেন এবং সেগুলি পর্যায়ক্রমে সমাধানের আশ^াস দেন। এর আগে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ কালীগঞ্জ থানা পরিদর্শন করেন। সে সময় তাকে থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com