শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো পৌরসভা

ঝিনাইদহ প্রতিনিধি॥

দু’দফা তারিখ বদলের পর অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যানজট নিরসন, রাস্তা প্রশস্তকরণ ও ফুটপথ নির্মাণের জন্য এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কালীগঞ্জ পৌরসভা।

বুধবার সকালে থেকে মধুগঞ্জ বাজার থেকে শুরু করে কালীবাড়ী মোড় হয়ে মুরগীহাটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে।

সকালে শহরের মেইন রোডের বাজারের প্রবেশের মুখ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানের আগের দিন রাতে অনেকে তাদের স্থাপনা সরিয়ে নেয়। সকালে ছন্দা সিনেমা হলের পাশে হাজী শামসুদ্দীন সুপার মার্কেট, জনতা ব্যাংক মোড়ের উপর বাড়তি অবৈধ স্থাপনাগুলি স্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে ভেঙ্গে দেয়া হয়। এছাড়া শহরের আলোচিত হাটচাঁদনী মোড়ের রাস্তার উপর নির্মাণ করা ফরিদ মিয়ার বিল্ডিং ভেঙ্গে দেয় পৌরসভা।

কালীগঞ্জ পৌর সভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, বাজারের মধ্যে দিয়ে সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়, আবু বক্কর বিশ্বাস মাদরাসা, সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নলডাঙ্গা ভুষণ বালিকা বিদ্যালল ও হাসপাতালে শিক্ষার্থী ও সাধারণ জনগনের চলাচল করতে হয়। কিন্তু অবৈধ স্থাপনার জন্য সেখানে যানজট লেগেই থাকে। এছাড়া প্রতি শুক্র ও সোমবার হাটবারের দিন ব্যাপক যানজট সৃষ্টি হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচল করতে চরম ভোগান্তি পেতে হয়। বড় গাড়ী প্রবেশ করে ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। এ বিষয়ে উপজেলা আইন শৃংখলা সভায় একাধিকবার বিষয়টি উত্থাপিত হয়।

তিনি আরো জানান, জনস্বার্থে যানজট নিরসন, রাস্তা প্রশস্তকরণ ও ফুটপথ নির্মাণের জন্য এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের দুই মাস আগে শহরে মাইকিং করা হয়। যারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তাদের অবৈধস্থাপনা গুলি ভেঙ্গে দেয় পৌরসভা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com