বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, মাদকমুক্ত ও আত্মবিশ্বাসের শিক্ষা: রাসিক প্রশাসক

রাজশাহী ব্যুরো প্রতিনিধি: রাজশাহীতে বিভাগীয় সোতোকান কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, উক্ত সোতোকান কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা উপলক্ষে পাঁচ দিনব্যাপী ফ্রি প্রশিক্ষণ কেন্দ্র প্রদান করা হয়। এ প্রশিক্ষণ ক্যাম্পে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ১৩৫ জন প্রতিযোগী অংশ নেন।

গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পে কারাতের বিভিন্ন প্রশিক্ষণ ও ব্ল্যাক বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। তরুণ প্রজন্মকে সুস্থ, সাহসী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে কারাতে চর্চার প্রসার ঘটাতে হবে এমনকি কারাতে খেলায় শরীর মন ভালো থাকে কারাতে খেলা মাধ্যমে মাদক মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব আশাবাদ ব্যাক্ত করেন। এ ধরনের আয়োজন নতুন ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আমরা সব সময় এমন উদ্যোগকে উৎসাহিত করতে চাই। এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক কাপ কারাতে প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন তিনি।

উক্ত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিফাত জেরিন তুলী, মোঃ খাজা তারেক সিজার, মোঃ সাকলাইন জনি তায়কোয়ানডো প্রশিক্ষক, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ইমদাদুল হক,রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, বিশিষ্ট ব্যবসায়ী কে এম আতিকুর রহমান এলান।

পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জাতীয় কারাতে কোচ মো. জসিম উদ্দীন এবং ফেডারেশনের রেফারি কমিশনের সম্পাদক মো. শফিকুল আজম রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আহ্বায়ক মো. সাজ্জাদ হুসাইন। পরিচালনায় ছিলেন কমিশনের সদস্যসচিব শেখ মাহমুদুন্নবী তুষার।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কারাতে উপ রেফারি কমিশনের কার্যনির্বাহী সদস্য মোঃ ফরমান আলী, মোঃ আমিনুল ইসলাম রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোখিনা বেগম খুখু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা ও সারোয়ার পারভেজ রকি, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোস্তাকিম পিংকু, ৩ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের আহ্বায়ক মো. আহসান হাবীব রিংকু, সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুবনেতা আবির, জয় ও শ্রাবণসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জরিনা খাতুন এবং সদস্য বীথি মনি ও লাভলী হাসানসহ কারাতে কোচ মোঃ আকবর হোসেন টিয়া,মোঃ আসাদ হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান শাকিল, মোঃ মশিউর রহমান মানিক, মোঃ আব্দুল কারিম, মোঃ নুরুল মোঃ, মাসুদ রানা, উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com