বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক, একুশের ডেস্ক:: ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জন বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। তাদের মধ্যে ৭ জনই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

শনিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কফিনবন্দি অবস্থায় পৌঁছায় তাদের মরদেহ। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন নিহতদের স্বজনরা। কফিন নামানোর সময় আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনদের কান্নায় বিমর্ষ হয়ে ওঠে পুরো এলাকা।

নিহতদের মধ্যে পাঁচজন সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের, বাকি দুজন উপজেলার অন্যান্য এলাকা ও রাউজান উপজেলার বাসিন্দা। অপর একজন অন্য জেলার বাসিন্দা বলে জানা গেছে।

দুই ধাপে মরদেহগুলো নামিয়ে অ্যাম্বুলেন্সে করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

গত ৮ অক্টোবর বিকেলে ওমানের দুকুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই ৮ রেমিট্যান্সযোদ্ধা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ৭ সন্দ্বীপবাসীর নামাজে জানাজা রবিবার সকাল সাড়ে ৯টায় পূর্ব সন্দ্বীপ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com