শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

এক মিনিট অন্ধকারে ছিল ঝিনাইদহবাসী

ঝিনাইদহ প্রতিনিধি:
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ঝিনাইদহে প্রতীকি ব্যাক-আউট পালন করল জেলাবাসী। রাত ৯ টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত অন্ধকারে ছিল ঝিনাইদহবাসী। শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিদ্যুৎ বন্ধ করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি মকবুল হোসেন, তৈয়ব আলী জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, উপ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার জরুরী স্থাপনা ব্যতীত সকল প্রতিষ্ঠানে লাইট অফ করে দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com