শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

উলিপুরে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে পাট ক্ষে‌তে শিয়া‌লের উপদ্রব থেকে রক্ষা করতে তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হা‌কি‌ম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকা‌লে উলিপুর পৌরসভার না‌রি‌কেলবা‌ড়ি সন্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার নুরুল হ‌কের ছে‌লে।

জানা গেছে, পৌরসভার না‌রি‌কেলবা‌ড়ি সন্যাসীরতলা এলাকায় বা‌ড়ির পার্শ্ববর্তী জ‌মি‌তে পাট চাষ ক‌রছেন কৃষক আব্দুল হাকিম। কিছুদিন ধরে পাট ক্ষেতে শিয়ালের উপদ্রব দেখা দেয়। শিয়ালের উপদ্রব থেকে পাট ক্ষেত রক্ষা করতে চারপাশে জিআই তার ঝুলিয়ে তাতে বিদ্যুৎসংযোগ দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন। বুধবার সকালে বিদ্যুতের সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাট ক্ষে‌ত দেখ‌তে গে‌লে ভুলবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে আব্দুল হা‌কিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ‌মি‌তে প‌ড়ে যান। পরে স্থানীয় এক বা‌সিন্দা জমিতে ঘাস কাট‌তে গি‌য়ে আব্দুল হা‌কিমকে পড়ে থাক‌তে দে‌খে ডাকচিৎকার শুরু করেন। এরপর এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা ক‌রেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ‌জিল্লুর রহমান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com