শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

‎উলিপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল যুবকের

‎উলিপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল যুবকের

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: ‎কুড়িগ্রামের উলিপুরে হাত মুখ ধোয়ার সময় পুকুরের পানিতে পড়ে আশরাফুল ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে কাচারিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

‎এলাকাবাসি ও নিহতের পরিবার জানায়, পৌরসভার কাচারিপাড়া এলাকার নুর ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সকালে বাড়ির পাশে থাকা কাচারি পুকুরে হাত মুখ ধোয়ার জন্য বের হন। এরপর আর তিনি বাড়িতে ফিরেনি। স্থানীয়রা পুকুরের পানিতে আশরাফুলকে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন। আশরাফুল ইসলাম মৃগী রোগী ছিলেন। এর আগেও তিনি অসুস্থ হয়েছিলেন। তাদের ধারনা কাচারী পুকুরে হাত মুখ ধোয়ার সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

‎উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com