শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উলিপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রিমেজ (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃত তানভীর আহমেদ রিমেজ উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের বদরুল আলমের ছেলে। তানভীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।

‎পুলিশ জানায়, রোববার (২৯ জুন) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরশহরের যমুনা ব্যাংকের সামনে থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিলো। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগ রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রিমেজের বিরুদ্ধে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com