শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উলিপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মো: জাহিদ, ‎কুড়িগ্রাম প্রতিনিধি:: ‎কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আহসান হাবিব পাভেল (২৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃত আহসান হাবিব পাভেল উপজেলার বুড়িবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ গ্রামের সাহেবর হোসেনের ছেলে। পাভেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।

‎পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুড়াবুড়ি বাজার থেকে পাভেলকে গ্রেপ্তার করা হয়। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিলো। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে রোববার (১৩ জুলাই) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আহসান হাবিব পাভেলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com