শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

উলিপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১ জুন) দুপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন রেল-লাইনে এই ঘটনা ঘটে।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোস্তাফিজার রহমান মজনু (৬০) উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি গ্রামের মৃত আব্দুল জলিল মাষ্টারের ছেলে। মজনু পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্র জানায়, সকালে বাড়ি থেকে বেরিয়ে আসেন মোস্তাফিজার রহমান মজনু। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করেন। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয় ঘটনাস্থলে এসে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ট্রেনে কাটা পড়ে থাকা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com