শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপু‌রে গরু আন‌তে গি‌য়ে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

উলিপু‌রে গরু আন‌তে গি‌য়ে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে গরু আন‌তে গি‌য়ে আক‌স্মিক বজ্রপা‌তে চা‌মে‌লি রাণী (৪০) না‌মে এক গৃহবধুর মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দি‌কে উপ‌জেলার ধরণীবা‌ড়ি ইউনিয়‌নের মধুপুর ক্লি‌নি‌কের পাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

বি‌ষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার বেলা ১১টার দি‌কে বৃষ্টি শুরু হয়। বৃ‌ষ্টি‌তে ওই গ্রা‌মের মদন চ‌ন্দ্রের স্ত্রী চা‌মেলী রাণী খ‌ড়ের গাদা থে‌কে গরু গোয়াল ঘ‌রে আন‌তে যান। এ সময় আক‌স্মিক বজ্রপা‌তের শিকার হয়ে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়। এতে চা‌মেলী রাণীর এক‌টি বকনা গরুও মারা যায়। তি‌নি দুই সন্তা‌নেরর জননী ব‌লে জানা গে‌ছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষ‌য়ে আইনি ব্যবস্থা নেওয়া হ‌বে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com