শনিবার, ০৬ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে স্বামী-স্ত্রী নিহত

নীলফামারী প্রতিনিধি:: নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী স্বপন রায় (২৮) ও তার স্ত্রী সুমি রায় (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক রতন রায়। রতন রায় নিহত স্বপনের ছোট ভাই।

রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে জেলা সদরের সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের কাজীরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত স্বপন ও সুমি উত্তরা ইপিজেডের খেলনা প্রস্তুতকারী সনিক কারখানার শ্রমিক ছিলেন। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দাহ গ্রামে।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রীসহ তিন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। তারা কাজীরহাট বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে স্বপন ও তাঁর স্ত্রী সুমি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটরসাইকেল চালক রতন।

নীলফামারী থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত রতনকে নীলফামারী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পলতাক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com