রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

৮ মে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আগামী ৮ মে (বুধবার) দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের বিষয়ে আমন্ত্রণ জানানোর জন্য তার এই সফর বলে একাধিক সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, ভারতে নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে আগে থেকে আলোচনা ছিল। আগামী ৪ জুন ভারতের নির্বাচনের ফলাফল জানা যাবে। এই সফর তারপরে হবে।

শেখ হাসিনার সফর কবে হবে এ বিষয়ে আরেকটি সূত্র জানায়, দুইপক্ষের সুবিধাজনক হলে জুলাই মাসে এ সফর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটি হয়, তবে ভারতে নির্বাচিত নতুন সরকারের প্রথম অতিথি হওয়ার সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

উল্লেখ্য, গত বছর ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের সময় ওই জোটের বাইরে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com