শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন। এ ছাড়া খুলনা ও সিলেট বিভাগে আরও দুজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ৪০১ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৮ জন, সিলেটে ১২১ জন, বরিশালে ১১৭ জন, খুলনায় ৭৬ জন, ময়মনসিংহে ৬৭ জন, রাজশাহীতে ৩৫ জন এবং রংপুরে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৭ হাজার ১১৪ জন।

এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনে। তাদের মধ্যে পরীক্ষায় ২৬ হাজার ৬০৮ জনের হাম শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com