সোমবার, ০৪ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
পার্বতীপুর ডিপো থেকে ‘ভূতুড়ে’ প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন, কালোবাজারে বিক্রির অভিযোগ ‘টাকার কাছে বিক্রি হওয়া বিবেক ও বিচারহীনতার সংস্কৃতি: এক নাগরিকের আর্তনাদ’ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে- দোহারে আশফাক এমপি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে—-ত্রাণমন্ত্রী দুলু এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার নদ-নদী পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে অকাল বন্যার শঙ্কা জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

৬ মে ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া

৬ মে ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আগামী মঙ্গলবার (৬ মে) ঢাকায় পৌঁছাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (৫ মে) কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে লন্ডন থেকে রওনা করে পরদিন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন তিনি।

শনিবার (৩ মে) রাত পৌনে ১২টার দিকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়ার চিকিৎসক স্থায়ী কমিটির ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় এ তথ্য জানান শায়রুল কবির খান।

এর আগে, শনিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমে জানান, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া। তারও আগে বিএনপি চেয়ারপারসনের বাংলাদেশ বিমানে করে দেশে আসার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com