রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

২৯ মার্চ থেকে এইচএসসি’র কোচিং বন্ধ: শিক্ষা মন্ত্রণালয়

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আগামী ২৯ মার্চ থেকে এইচএসসি’র কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ বলেন, ‘আগামী ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এর চারদিন আগে অর্থাৎ ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, পাবলিক পরীক্ষা শুরু হওয়ার সাতদিন আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা রয়েছে। তবে ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার চারদিন আগে অর্থাৎ ২৯ মার্চ থেকে সব কোচিং সেন্টর বন্ধের নির্দেশ দিলো শিক্ষা মন্ত্রণালয়।

সময় স্বল্পতা এবং অন্যান্য কারণে এবার পরীক্ষার চারদিন আগে থেকে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে পরীক্ষার সাতদিন আগে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com