শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

১৫ আগস্ট ঘিরে উদ্বেগ ও উত্তেজনা

অনলাইন ডেস্ক : দেশে ১৫ আগস্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে ।

এতদিন জাতীয় শোক দিবস ১৫ আগস্টের যে সরকারি ছুটি ছিল মঙ্গলবার সেটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ।

এদিন শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঢাকার ধানমণ্ডিতে একত্রিত হয়ে শ্রদ্ধা জানাতে চায় আওয়ামী লীগ ।

অন্যদিকে, দলটি যেন কোনো কর্মসূচি পালন করতে না পারে, সেজন্য মাঠে থাকার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ।

দু’পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে দেশে আবারো সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে । যা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে ।

এমন একটি সময় এসব ঘটনা ঘটছে, যখন নিজেদের বিতর্কিত ভূমিকার কারণে হামলার শিকার হয়ে রীতিমত বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির পুলিশ বাহিনী ।

ফলে সহিংস পরিস্থিতি তৈরি হলে সেটি মোকাবেলা করা বর্তমান সরকারের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় ।

শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকে এ দিনকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয় । পরে ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর এ সিদ্ধান্ত বাতিল করা হয় ।

পরে ২০০৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর হাইকোর্টের এক আদেশে দিবসটিকে আবার পুনর্বহাল করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com