রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের ভোট গ্রহণ আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া প্রথম ধাপের উপজেলা নির্বাচন হবে ৪ মে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে ২৭তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।
তিনি বলেন, ‘সংরক্ষিত ৪৮ আসনে আওয়ামী লীগ প্রার্থী দিতে পারবে। জাতীয় পার্টি দিতে পারবে ২ টি আসনে।’
উপজেলা নির্বাচন প্রসঙ্গে সচিব বলেন, চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যার প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ৪ মে অনুষ্ঠিত হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।