বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) আরও ৬৩ সদস্য।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তারা বাংলাদেশে প্রবেশ করে।
রামু সেক্টর সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদি হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, হোয়াইক্যং সীমান্ত দিয়ে প্রবেশ করা ৬৩ জন বিজিপি সদস্যকে আমাদের হেফাজতে নিয়েছি। এরা সবাই বিজিপি সদস্য কি-না এমন প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ভাষা সমস্যাসহ নানা কারণে এখনো পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে যেটুকু তথ্য সংগ্রহ করেছি তাতে সকলেই মিয়ানমারের বর্ডার পুলিশের সঙ্গে যুক্ত।
তিনি আরও বলেন, জনগণের জানমাল ও সীমান্ত নিরাপত্তায় বিজিবি বদ্ধপরিকর।
এনিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকের সংখ্যা দাঁড়ল ৩২৭ জনে।