রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

হাসান সারওয়ার্দী ৮ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক:: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকে দিয়ে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করানোর ঘটনায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ নভেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন মীর আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে সারওয়ার্দীর জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির নেতাকর্মীরা মহাসমাবেশের এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে বিকাল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেন। এরপর সংবাদকর্মীদের নিকট খবর রটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একজন প্রতিনিধি বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন। সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে অন্তত ২০ নেতাকর্মীসহ আসামি হাসান সারাওয়ার্দী ও বিএনপি নেতা ইশরাক হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত হন। জনৈক মিয়া জাহিদুল ইসলাম আরেফী ওরফে মিয়া আরাফী নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দেন।

গত ২৯ অক্টোবর রাতে রাজধানীর পল্টন থানায় বাদী হয়ে মামলা করেন মহিউদ্দিন শিকদার নামে গোপালগঞ্জের একজন বাসিন্দা। পরে ৩১ অক্টোবর তাঁকে সাভার থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com