রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

তথ্য গোপন করে তেল মজুদ, ভাটিয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেদী হাসান রুবেল, (সীতাকুণ্ড) চট্টগ্রাম ॥
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় তথ্য গোপন করে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে তেলের মজুদের সঠিক তথ্য গোপন রেখেছিল, যা ভোক্তা অধিকার ও সরকারি নীতিমালার পরিপন্থী।

এসময় দায় স্বীকার করায় ফিলিং স্টেশনটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com