রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
তোহিদুল ইসলাম, চট্টগ্রাম থেকে ॥
মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক শহীদ কামাল উদ্দিন হত্যায় জতিত আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে মিরসরাই উপজেলা যুবদল।
যুবদলের আহ্বায়ক কামাল হত্যা মামলায় যুবদল বিএনপি নেতা সহ লেলে মোহাম্মদ আরাফাতুল ইসলাম জোরালগঞ্জ থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি হলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলাম, ১২ নং ইউনিয়ন যুবদল নেতা মোঃ ফয়সাল, রবিউল ইসলাম সাইফুল উত্তর জেলা যুবদলের সদস্য, ব্যবসায়ী মোহাম্মদ বাদশা ও ড্রামট্রাক চালক মোঃ খলিল হাওলাদার।খলিল হাওলাদেরকে ঘটনার সাথে সাথে গ্রেফতার করা হয়েছে।
গত১২মার্চ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ড্রামট্রাকের চাপায় আহবায়ক কামাল উদ্দিনের গাড়ি দুমড়ে মুচডে যায় এবং তিনি নিহত হন। পর থেকেই পরিবার একটি পরিকল্পিত হত্যার দাবি করে আসছে। নিহত কামাল উদ্দিন এর ছেলে গত ১৪ই মার্চ জনের নাম উল্লেখ করে দুলালগঞ্জ থানা হত্যা মামলা দায়ের করে।
মিরসরাই থানা যুবদলের উদ্যোগ শহীদ কামাল উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশ নেতাকর্মীরা শহীদ কামাল উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
উক্ত সমাবেশ উপস্থিত ছিলেন ১২ নম্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুজামান রফিক সাবেকসাপের চেয়ারম্যান ১২ নং ইউনিয়ন, আবদুর রহিম,সদস্য সচিব,১২ নং ইউনিয়ন বিএনপি,শাহ মোহাম্মদ ফোরকান চৌধুরী, সেচ্ছাসেবক দল মিরসারই উপজেলা,জহির উদ্দিন সুমন,সভাপতি ১২ নং ইউনিয়ন যুবদল,আবু তালেব সিবলু ১২ নং ইউনিয়ন যুবদল সদস্য সচিব, খন্দকার তাজউদ্দীন, সভাপতি ১২ নং কৃষদল,মো আসলাম খান ১২ নং ইউনিয়ন যুবদল যুগ্ম আহবায়ক, ১২ নং ইউনিয়ন সেচ্ছাসেবকদল আহ্বায়ক মো রফিক, মো মিরাজ উদ্দিন,বড়াতাকিয়া শহীদ জিয়া সৃতি সংসদ সভাপতি, সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মীর উপস্থিত ছিলেন।