শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

হাজারীবাগে বাসা থেকে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার

ঢামেক প্রতিনিধি:: রাজধানীর হাজারীবাগের কালিনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) মধ্যরাতে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুই বোনের নাম- নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪)। তাদের দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

হাজারীবাগ থানার ওসি আহাদ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তার ও নাসরিন আক্তারকে পড়ে থাকতে দেখি।

তিনি জানান, দুই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তারা কিভাবে মারা গেছে তা জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া বলেন, আমরা জানতে পেরেছি, পারিবারিক বিষয় নিয়ে কলহে বোনকে হত্যার পর আরেক বোন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com