শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

অপরাধীদের কোনো দল নেই, নিজের স্বার্থেই তাঁরা দলে ভীড়ে: খন্দকার আবু আশফাক

বিশেষ প্রতিবেদক: ‘অপরাধীদের কোনো দল নেই। নিজের স্বার্থেই তাঁরা দলে ভীড়ে। এসব লোক থেকে সবাইকে সাবধান থাকতে হবে। প্রশাসনকেও বলবো তারা যেন এ বিষয়ে কঠোর হয়।

বৃহস্পতিবার(২৬ মার্চ) নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক।

ঢাকার দোহার ও নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। দিনের সূচনালগ্নে দুই উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

নবাবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) দিলরুবা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আশফাক বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ডাকে বাংলাদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশের জন্য ঝাপিয়ে পড়েছিল। তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাই মুক্তিযোদ্ধাদের সব সময় সম্মান করতে হবে।

তিনি আরো বলেন, ‘অপরাধীদের কোন দল নেই, অপরাধী নিজেদের স্বার্থে বিভিন্ন দলের নাম ব্যবহার করেন। দোহার-নবাবগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ঠাঁই নেই।

প্রশাসনকে বলেন, ‘অপরাধী যে দলেরই হোক তাকে আইনের আওতায় আনুন। যদি আমাদের দলেও হয় তাকেও আইনের আওতায় আনতে হবে, তার শাস্তি হবে দ্বিগুন। এসময় তিনি দোহার ও নবাবগঞ্জের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। পরে পাইলট মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাংসদ।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম বিভিন্ন কর্মকর্তাদের সাথে নিয়ে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আবুল বাসার খন্দকারের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানায়।

দোহার: একই দিন দোহারের নানা আনুষ্ঠানিতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধীজন ও গণমাধ্যমকর্মীরা। এরআগে বৃহস্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথেই জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে স্বাধীনতা স্থম্ভে ঢল নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।

বিকেল ৫টায় জয়পাড়া পাইলট স্কল মাঠে সংসদ সদস্য অবু আশফাক দোহার উপজেলায় স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com