শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

হাইকোর্টের সামনে বিক্ষোভকারীদের অবস্থান

হাইকোর্টের সামনে বিক্ষোভকারীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায়ও বিক্ষোভ হচ্ছে। এ দুই জায়গায় মিলিয়ে ৩-৪শ মানুষ রয়েছে।

এদিকে হাইকোর্টের মাজার গেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

জানা গেছে, বুধবার দুপুর ১২টা থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা হাইকোর্টের মাজার গেট এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। এরপর সাড়ে ১২টার দিকে সেখান থেকে কয়েক জনকে আটক করে পুলিশ। বেলা ২টার দিকে দোয়েল চত্বর এলাকায় শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা গেছে। কিছু দূরে কয়েক জন শিক্ষকও দাঁড়িয়ে ছিলেন।

গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com